ভারত থেকে বিদ্যুত্ আমদানি

দুই প্রধানমন্ত্রী যৌথভাবে উদ্বোধন করবেন

বাংলাদেশ ও ভারতের দুই প্রধানমন্ত্রী যৌথভাবে ৫ অক্টোবর বাংলাদেশে বিদ্যুত্ আমদানি কার্যক্রমের উদ্বোধন করবেন। তবে ভেড়ামারাতে শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং দিল্লী থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দেবেন এবং ভাষণ দেবেন। বিদ্যুত্ বিভাগ সূত্র জানায়, ৫ অক্টোবর রাত ১২টা ১ মিনিটে আনুষ্ঠানিক বিদ্যুত্ সরবরাহ শুরু করবে ভারত। আপাতত ১৭৫ মেগাওয়াট করে বিদ্যুত্ সরবরাহ করবে ভারত। পরে পর্যায়ক্রমে সরবরাহ বাড়াবে। এই দিন সকাল ১১টায় ভেড়ামারা সাবস্টেশন চত্বরে উদ্বোধনী অনুষ্ঠান হবে। এরআগে ২৭ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলক ৫০ মেগাওয়াট করে বিদ্যুত্ দেয়া শুরু করবে। ৫ অক্টোবর পর্যন্ত এই পরীক্ষামূলক সরবরাহ চলবে।