১ হাজার ঘড়িতে দম দেয়ার চাকরি

ব্রিটেনের রাজপ্রাসাদের ঘড়ির সময় ঠিক নাই! শুনতে আশ্চর্য মনে হলেও সত্যি। অথচ এখানকার সব কিছুই চলে শৃঙ্খলার সঙ্গে। সমপ্রতি রাণীর অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞাপন দেয়া হয়েছে প্রাসাদের ঘড়িতে দম দেয়ার দায়িত্ব পালনকারী কর্মকর্তা চেয়ে। বাকিংহাম প্যালেসে এক হাজার ঘড়ি রয়েছে। কিন্তু সেগুলোর সময় ঠিক নেই। তাই এই বিজ্ঞাপন। ঘড়িনির্মানবিদ্যায় অভিজ্ঞতাসম্পন্ন একজনকে চাওয়া হয়েছে বিজ্ঞাপনে। বার্ষিক বেতন ৫০ হাজার মার্কিন ডলার। মার্চ এবং অক্টোবরে সময় ঠিক করার দায়িত্ব পালন করতে হবে কর্মকর্তাকে। যেই এই চাকরিতে যোগ দেন না কেন নিজের অভিজ্ঞতার দিকটিকে অবশ্যই খেয়াল করবেন! - ডেইলি মিরর