ফণীভূষণ চৌধুরী বস্ত্র ও পাট সচিব

ফণীভূষণ চৌধুরীকে সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা আদেশে তাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসাবে নিয়োগ দেয়া হয়। তিনি ১৯৮২ সালের বিসিএস পুলিশ ক্যাডারের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং পুলিশের আইজি পদমর্যাদায় সমন্বয়কের দয়িত্বে নিয়োজিত আছেন। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পূর্বে ফণীভূষণ চৌধুরী জাতিসংঘ সদর দপ্তরে কর্মরত ছিলেন। আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেয়ার পর তাকে দেশে ফিরিয়ে আনা হয়। তাকে আইজি করা না হলেও শেষপর্যন্ত আইজির পদমর্যাদায় পুলিশ সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়। গতকাল সে দায়িত্বের অবসান ঘটিয়ে তাকে সচিব করা হলো।