টপচার্ট
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ১৯:০১
সিনেমাপ্রেমীদের কাছে সিনেমার কথা জানতে চাইলে তারা প্রথমেই বলবে হলিউডি সিনেমাগুলোর কথা। আর হলিউডের সিনেমার পর পরই প্রথম সারির সিনেমাগুলোর মধ্যে রয়েছে বলিউডের সিনেমাগুলো। আর হলিউড-বলিউডের প্রশ্ন এলেই সবার একটাই কথা মনে হয়, টপ চার্টে কোন কোন সিনেমা আছে। আর তা জানাতে আমাদের এ আয়োজন
জাঞ্জির
পুরোনো ছবির রিমেক এখন বলিউডের ফ্যাশন। ‘ডন’, ‘অগ্নিপথ’, ‘প্লেয়ার্স’, ‘সন অব সর্দার’, ‘চশমে বাদ্দুর’। এ তালিকায় এবার নতুন সংযোজন অপূর্ব লাখিয়ার ‘জাঞ্জির’। পুরোনো ‘জঞ্জির’-এ চাকু চুড়িওয়ালির ভূমিকায় অভিনয় করেছিলেন জয়া বচ্চন। নতুন ‘জাঞ্জির’ ছবিতে সেই চাকু চুড়িওয়ালির ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা। সম্প্রতি মুক্তি পাওয়া তার এ সিনেমা টপ চার্টে ভালো অবস্থানে রয়েছে।
প্রিজোনারস
হিউ জ্যাকম্যান তার পরিবার নিয়ে বেশ সুখ-শান্তিতে দিন কাটাচ্ছিলেন। হঠাত্ শহরে গুম হওয়ার ঘটনা শোনা গেল। আশপাশে থেকে বাচ্চা কিংবা পরিবারের কেউ হারিয়ে যাচ্ছিল। পুলিশও কিছু করতে পারছিল না। এর মধ্যে একদিন গুম হয়ে গেল জ্যাকম্যানের পরিবার—তার সন্তান ও স্ত্রী। এবার ক্ষেপলেন তিনি। পুলিশের আশায় বসে না থেকে নিজেই শুরু করলেন খোঁজ। শেষ পর্যন্ত কী তাদের উদ্ধার করা যায় কি না সেটা জানতে হলে দেখতে হবে সদ্য মুক্তি পাওয়া হিউ জ্যাকম্যানের ‘প্রিজোনারস’ সিনেমাটি।
বলিউড টপচার্ট
শুদ্ধ দেশি রোমান্স
সুশান্ত সিং রাজপুত, পরিণীতি চোপড়া
জাঞ্জির
রাম চরণ, প্রিয়াঙ্কা চোপড়া
সত্যাগ্রহ
অমিতাভ বচ্চন, কারিনা কাপুর,
অজেয় দেবগণ
বিএ পাস
শিল্পা শুকলা, রাজেশ শর্মা
বাজাতেই রহো
বিশাখা সিং, তুষার কাপুর
হলিউড টপচার্ট
প্রিজোনারস
হিউজ্যাকম্যান, জেক গ্লেইনহাল
ইনসিডিয়াস টু
প্যাট্রিক উইলসন, রোজ ব্র্যান
দ্য ফ্যামিলি
রবার্ট ডি নিরো, মিশেইল পেটিফার
রিডিক
ভিন ডিজেল, কার্ল আর্বান
উই আর দি মিলার
জেনিফার অ্যানিস্টন, জ্যাসন স্যুডেইকিস, এমা রবার্টস