অ্যালবাম
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ১৯:০১
বৃষ্টির জল
রিঙ্গার বাজারে নিয়ে এসেছে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের জনপ্রিয় কণ্ঠশিল্পী মহুয়া লিপির ২য় একক অ্যালবাম ‘বৃষ্টির জল’। অডিও অ্যালবামটিতে মোট ১১টি বিভিন্ন ধরনের গান রয়েছে। গানগুলো হচ্ছে ‘রঙিলা বাড়ই’, ‘বৃষ্টির জল’, ‘আমার দায় পড়েনি’, ‘এক লাইনের চিঠি’, ‘তুমি যদি কর আড়ি’, ‘তোরা আয়রে ছুটে আয়’, ‘ঝিকিমিকি ঝিকিমিকি’, ‘পথ চলতে চলতে’, ‘পেলে একটু ঈশারা’, ‘ভালোবাসার কথা কইয়া’, ‘সুজলা সুফলা’। গানের কথাগুলো লিখেছেন বিশিষ্ট গীতিকার শহিদুল্লাহ ফরায়জী, দেলোয়ার আরজুদা শরফ, রেজা শানু ও ড. আলমগীর হোসেন। গানগুলো হচ্ছে কণ্ঠশিল্পী মহুয়া লিপি সকলের নিকট দোয়া প্রার্থনা করেন এবং তার গান শোনার আহ্বান জানান।
অনুভূতি
লেজার ভিশন বাজারে নিয়ে এসেছে লিঙ্কনের একক অ্যালবাম ‘অনুভূতি’। মোট দশটি গান নিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। গানগুলো হচ্ছে ‘যতই দূরে থাকি’, ‘কন্যা’, ‘যত ভালোবাসা যায়’, ‘তুমি কাছে এলে’, ‘চুল খুলে’, ‘ট্রাফিক জ্যাম’, ‘জানি কখনও পাব না তোমায়’, ‘কত রাত কেঁদেছি’, ‘মা’, ‘যতই দূরে থাকি’। অ্যালবামে কো-আর্টিস্ট হিসেবে কণ্ঠ দিয়েছেন নিপা, আর মিউজিক কম্পোজ করেছেন মোসফিক লিটু। গানগুলো গ্রামীণফোন, রবি, বাংলালিংক গ্রাহকরা তাদের ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহার করতে পারবেন।