মন্তব্য

 ‘আসলে অনেকটা কাকতালীয়ভাবে মিলে যাচ্ছে দুটি অ্যালবাম প্রকাশের সময়। তবে দুটি একসঙ্গে কোরবানি ঈদে প্রকাশ নাও হতে পারে। আর চলতি মাসে আমেরিকা সফর শেষ করে আসার পর থেকে কেবল রেকর্ডিংয়েই বেশি সময় দিচ্ছি। ‘চলো বাঁচি’ অ্যালবামের গানগুলো এখন শেষ করছি। অনেক ভিন্নধর্মী কিছু গান হচ্ছে। ‘পুষ্পবৃষ্টি’ অ্যালবামের গানগুলোর কথা-সুর-সংগীতায়োজনও আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে। যাই হোক, অবশেষে দুটি এককের কাজই শেষ করতে পারছি। তাই ভালো লাগছে। আশা করছি শ্রোতাদেরও গানগুলো খুব ভালো লাগবে।’ সংগীতশিল্পী সামিনা চৌধূরী রেকর্ডিংয়ে বেশি সময় দেওয়া প্রসঙ্গে বলেন।  ‘তিনজনই অনেক গুণী পরিচালক। তিনটি ধারাবাহিকে তিন ধরনের চরিত্রে কাজ করছি। আশা করছি দর্শকদের নাটকগুলো ভালো লাগবে।’ অভিনেত্রী বন্যা মির্জা একসঙ্গে তিনটি ধারাবাহিকের কাজ করা প্রসঙ্গে বলেন।  ‘আমি এখনও যেসব ছবিতে কাজ করছি সেগুলো চরিত্র প্রধান হলেই সাধারণত অভিনয় করছি। তা ছাড়া নাম ভূমিকায় একাধিক ছবিতে অভিনয় করছি।’ অভিনেত্রী ববিতা নিজের বর্তমান কাজের অবস্থান সম্পর্কে বলেন।