গুণীদের স্মরণে
বিশেষ আয়োজন
বাবুল আকতার মঞ্জুর, শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ১৯:০৩
মানিকগঞ্জ
মানিকগঞ্জের গুণী-প্রয়াত শিল্পী সাহিত্যিকদের স্মরণ উপলক্ষে সাংস্কৃতিক বিপ্লবী সংঘ-সাবিস আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় শহরস্থ শহীদ-রফিক সড়কে সংঘের নিজস্ব হলে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম ফারুক। অন্যান্যের মধ্যে সংঘের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহাম্মেদ পান্নু, অ্যাভোকেট দীপক ঘোষ, তুষার কান্তি সরকার তপু, বাসুদেব সাহা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন। মানিকগঞ্জের কৃতী সন্তান হীরা লাল সেন, খান আতা, সৈয়দ কালু শাহ, আব্দুল হালিম চৌধুরী, কালিপদ ভৌমিক, নিমাই সরকারসহ আরো অনেকের কঠোর সাধনা ও অধ্যবসায়ে মানিকগঞ্জের সাহিত্য ও সংগীত জগত্ অনেক সমৃদ্ধ হয়েছে। এদের বেশি-বেশি স্মরণ করার লক্ষ্য নিয়েই এই আয়োজনটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন খান বাহাদুর আওলাদ হোসেন কলেজের প্রভাষক জাকির আলী।