সংবর্ধনা উপলক্ষে সাংস্কৃতিক আয়োজন

সিরাজগঞ্জ ইউরোপের মধ্যে সেরা ফলাফল অর্জনকারী রায়গঞ্জের ব্যারিস্টার মহর আব্বাসীকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় শেরপুরের সীমাবাড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে রক্তটিকা খেলাঘর আসর সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হেলাল উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন—বগুড়া জেলা আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন সরকার মুকুল। সংবর্ধিত ব্যারিস্টার মহর আব্বাসী, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, রায়গঞ্জ প্রেসক্লাব সভাপতি (ভারপ্রাপ্ত) দীপক কুমার কর, ইত্তেফাক সারাদেশ ফোরামের আহ্বায়ক প্রভাষক শহীদুল ইসলাম প্রমুখ। সংগীতের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠান।