রাবিতে কবিতা আবৃত্তি উত্সব

‘কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও’ স্লোগানকে ধারণ করে দেশের প্রথম আবৃত্তি সংগঠন ‘স্বনন’-এর ৩২ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী কবিতা আবৃত্তি উত্সব অনুষ্ঠিত হয়েছে। গত ২০ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে প্রদীপ জ্বালিয়ে এ উত্সবের উদ্বোধন করেন উপমহাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবি তসিকুল ইসলাম রাজা, কবি মোহাম্মদ কামাল, কবি কুঞ্জের সভাপতি কবি রুহুল আমিন প্রামাণিক, কবি আরিফুল হক কুমার, আবেদা সুলতানা প্রমুখ। উদ্বোধন শেষে মিলনায়তনের সামনে একটি র্যালি বের করা হয়। বিকাল সাড়ে ৫টায় মিলনায়তনে স্বননের আবৃত্তি কর্মীদের উচ্চারণে কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রকৃতি, প্রেম, বিদ্রোহ, নবজাগরণ, বাঙালি ইতিহাস-ঐতিহ্য সম্পর্কিত নানা বিষয়ে কবিতা আবৃত্তি করা হয়।