নৃত্য রং একাডেমির বর্ষপূর্তি উদযাপন

কুষ্টিয়া বাদ্য যন্ত্রের তালে তালে গান, নৃত্য আর আলোচনা সভার মধ্যদিয়ে ব্যাপক জাঁকজমক পরিবেশে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হলো নৃত্য রং একাডেমির প্রথম বর্ষপূর্তি উত্সব। গত ১৯ সেপ্টেম্বর বিকালে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে উত্সবের প্রথম পর্বে ছিল আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আমিনুল হক রতন। অন্যান্যের মধ্যে আলোচনা করেন কবি ও গীতিকার এম এ কাশেম, কুষ্টিয়ার পৌরসভার মেয়রপত্নী আক্তার জাহান, নাট্য ব্যক্তিত্ব শেখ মো. মহিউদ্দীন, শাহীন সরকার, নাট্য প্রশিক্ষক আসলাম আলি, নৃত্য শিক্ষক আশরাফুন নাহার দিনু, সংগীত শিক্ষক কোহিনূর খানম, দৈনিক সত্য খবর সম্পাদক হাসিবুর রহমান রিজু। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন নৃত্য রং একাডেমীর পরিচালক মাহাবুব শাহরিয়া বাদল। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় নৃত্য রং একাডেমীর শিক্ষার্থীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মনোমুগ্ধকর পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠানের দর্শকবৃন্দ আনন্দ উপভোগ করেন।