দেশব্যাপী লুমিক্স ক্যামেরা উত্সব

রাজধানী ঢাকার ছয়টি স্পটে এবং নারায়ণগঞ্জ, গাজীপুর ও বগুড়ায় কম্পিউটার সোর্স শাখায় চলছে ‘লুমিক্স ঈদ ফেস্টিভ্যাল’। গতকাল ধানমন্ডির সিএসএল কম্পিউটার ব্র্যান্ডশপে যৌথভাব এই মেলার উদ্বোধন করেন এসিআই কনজ্যুমার ইলেকট্রনিক্সের ব্র্যান্ড ম্যানেজার কামরুল হাসান, কম্পিউটার সোর্সের পরিচালক এসএম মুহিবুল হাসান এবং মুহাম্মদ শামসুল হুদা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানাসনিক সিঙ্গাপুরের বিপনন নির্বাহী (ভিজ্যুয়াল) লি কিম ফন, আঞ্চলিক উন্নয়ন ব্যবস্থাপক আলফ্রেড লিম, অডিও ভিজ্যুয়াল বিভাগের ব্যবস্থাপক পাও চেং উই প্রমুখ। মেলায় প্যানাসনিকের লুমিক্স ব্র্যান্ডের ডিজিটাল ক্যামেরা প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি ডিজিটাল ফটোগ্রাফির মৌলিক বিষয়গুলো নিয়ে রয়েছে বিশেষ প্রশিক্ষণ। ‘প্রিয়জনের ছবি তুলুন প্যানাসনিক লুমিক্স ক্যামেরায়’ স্লোগানে শুরু হওয়া ১০ দিনের এই ক্যামেরা মেলা চলছে কম্পিউটার সোর্সের উল্লিখিত শাখাগুলো ছাড়াও এসিআই কনজ্যুমার ইলেকট্রনিক্সের মতিঝিল, বিজয় স্মরণী, বসুন্ধরা সিটি মার্কেট ও রোকেয়া স্মরণী শো-রুমে। মেলায় প্রতিটি ক্যামেরার সাথে একটি মেমোরি কার্ড ও ব্যাগ ফ্রি দেওয়া হচ্ছে।