টেলিকম মালয়েশিয়ার সঙ্গে ‘আমরা’র চুক্তি নবায়ন
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ১৯:০৮
টেলিকম মালয়েশিয়ার (টিএম) সাথে আমরা নেটওয়ার্কস সম্প্রতি তাদের প্রযুক্তিপণ্য-সংক্রান্ত চুক্তি নবায়ন করেছে। কুয়ালালামপুরে টেলিকম মালয়েশিয়ার প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। টেলিকম মালয়েশিয়ার পক্ষে ইমার্জিং মার্কেটের মহাব্যবস্থাপক বাহারুল নিজাম এবং আমরা নেটওয়ার্কসের প্রধান কার্যনির্বাহী সারফুল আলম চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাহারুল নিজাম নিশ্চিত করেন, আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) যারা টিএম-এর ব্যান্ডউইডথ ব্যবহার করছে, তারা সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণজনিত বা অন্য কোনো কারণে ইন্টারনেট সেবা ব্যহত হলে বিনামূল্যে পুনঃসংযোগ সুবিধা পাবে। অন্যদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শীঘ্রই ইন্টারনেটের দাম কমাতে আইআইজিগুলোকে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন সারফুল আলম।