জন্মদিন

দেব আনন্দ :বলিউডের চলচ্চিত্র ইতিহাসের কিংবদন্তি। অভিনয়ে জয় করেছেন কোটি ভক্তের হূদয়। শুধু অভিনয়ই নয়, পরিচালনা ও প্রযোজনাতেও রয়েছে তার বিশেষ অবদান। ১৯২৩ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। অভিনয় করেন শতাধিক ছবিতে। আর অভিনয়ের সম্মাননা স্বরূপ অর্ধশতাধিক পুরস্কার অর্জন করেন। সর্বশেষ তিনি ২০০৯ সালে ‘চারগেসিত’ ছবিতে অভিনয় করেন। ‘দেশ পারদেশ’ নামক একটি ছবির গল্পও তিনি লিখেছিলেন। গত ২০১১ সালের ডিসেম্বরের ১১ তারিখে তিনি মৃত্যুবরণ করেন।