আনন্দ অবসরে
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২০:১৭
তথ্য সংগ্রহ :মোস্তাফিজুর রহমান
রাজধানীর বিভিন্ন ভেন্যুতে
আজকের সাংস্কৃতিক আয়োজন
বাংলাদেশ শিল্পকলা একাডেমি
থিয়েটার (বেইলি রোড) আয়োজিত নাটক মুক্তধারা, জাতীয় নাট্যশালার মূল থিয়েটার। সংলাপ গ্রুপ থিয়েটার আয়োজিত নাটক ‘বদনাম’, জাতীয় নাট্যশালা স্টুডিও থিয়েটার। হঠাত্ নাট্য সম্প্র্রদায় আয়োজিত নাটক ‘সঙযাত্রা’, জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার।
পাবলিক লাইব্রেরি, শাহবাগ
ইউপিএল বার্ষিক গ্রন্থ প্রদর্শনী, সেমিনার কক্ষ। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা।
গ্যালারি টুয়েন্টি ওয়ান
শিল্পী শাহবুদ্দীনের সাম্প্রতিক চিত্রকলা প্রদর্শনী।
বেঙ্গল শিল্পালয়, ধানমন্ডি
এসএম সুলতানের ‘অদেখা সুষমা’ শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী। চলবে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত।
স্টার সিনেপ্লেক্স
‘নিঃস্বার্থ ভালোবাসা’ :বেলা ১১টা, দুপুর ১টা, বিকাল ৪টা ও সন্ধ্যা ৭টা।
‘দি লোন রেঞ্জার’ :বেলা ১টা ২০ মিনিট, বিকাল ৪টা ১৫ মিনিট ও সন্ধ্যা ৭টা ১০ মিনিট।