সোনালি ভবিষ্যতের পেশা

গতানুগতিক শিক্ষাব্যবস্থা আর প্রাতিষ্ঠানিক কাঠামোর বাইরে এসে ড্যাফোডিল গ্রুপের শক্তিশালী তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে আধুনিক কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিএসডিআই)। এটি পরিচালনার বিভিন্ন ধাপে ধরে রেখেছে আপোষহীন মান আর নিজস্বতা। যার ফলে দেশের প্রথম কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে অর্জন করেছে ভারতের আইআইটি কর্তৃক এডুকেশন লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১২। প্রতিষ্ঠানটি ব্রিটিশ কাউন্সিলের সাথে শিক্ষার্থীদের ইংরেজি ভাষার মান উন্নায়নের জন্য যৌথভাবে পরিচালনা করে আসছে বই পড়া কর্মসূচি যেটি বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে একটি অভূতপূর্ব ঘটনা। শুধু তাই নয় ড্যাফোডিল ফাউন্ডেশন ইনোভেটর এসএফটি এবং এটিএস-এর পার্টনারশিপের আওতায় এটি একটি শিক্ষা নেটওর্য়াক গড়ে তুলেছে। এখান থেকে পড়ালেখা শেষ করার পর রয়েছে ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নিজস্ব বিশ্ববিদ্যালয়ে বৃত্তিসহ উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ। ৮১১০৮১৮, ০১৭১৩৪৯৩২৪৩ নম্বরে ফোন করে বিএসডিআইএ’র পড়ালেখাসহ অন্যান্য তথ্য জেনে নিতে পারবেন। তথ্যপ্রযুক্তি এখন সারাবিশ্বের জন্যই ক্যারিয়ার গড়ার অন্যতম প্রধান হাতিয়ার। বাংলাদেশেও তথ্যপ্রযুক্তি এবং কারিগরি শিক্ষার সম্ভাবনাকে মাথায় রেখেই ২০০৩ সালে যাত্রা শুরু করে বিএসডিআই। এখানে শিক্ষাক্রমের মধ্যে রয়েছে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন কম্পিউটার, টেলিকমিউনিকেশন, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স, টেক্সটাইল ও সিভিল প্রোগ্রাম। এখান থেকে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করে চাকরি করার সাথে সাথেই সান্ধ্যকালীন ব্যাচে দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের অধীনে স্বল্প সময়ে বিএসসি এবং পরে এমএসসি/এমবিএ ডিগ্রি অর্জনের সুযোগ লাভ করতে পারেন। ডিপ্লোমা প্রোগ্রামের মেয়াদ ও ভর্তির যোগ্যতা :ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ৪ বছর মেয়াদি ৮ সেমিস্টারে সম্পন্ন হয়। ৬ মাসের প্রতিটি সেমিস্টার পরিচালিত হয় বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের নিয়ন্ত্রণে। এখানকার শিক্ষার্থীরা ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং সনদপত্র লাভ করেন কারিগরি শিক্ষাবোর্ড থেকেই। এসব কোর্সে ভর্তির ন্যূনতম যোগ্যতা এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে। এইচএসসি উত্তীর্ণ/অনুত্তীর্ণ বা পরীক্ষার্থীরাও ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ভর্তির জন্য বয়স ও পাসের সন/বিভাগ শিথিলযোগ্য। কেন বিএসডিআই :সফল শিক্ষার্থীদের ড্যাফোডিল গ্রুপে ইন্টার্নশিপ ও চাকরির সুবিধা, অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, সমৃদ্ধ ল্যাব ও লাইব্রেরি, ড্যাফোডিল স্কলারশিপ, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ প্রভৃতি সুবিধা বিএসডিআইকে আলাদা করে তুলেছে। বর্তমানে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন কম্পিউটার, টেলিকমিউনিকেশন, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, টেক্সটাইল এবং সিভিল প্রোগ্রামে ভর্তি চলছে। যোগাযোগ :রোড-১২, বাড়ী-২/বি, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা।