অ্যাভিয়েশন ম্যানেজমেন্টে চাকরি

অ্যারোপ্লেন ইঞ্জিনিয়ার বা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার একজন সনদপ্রাপ্ত প্রকৌশলী, যিনি অ্যারোপ্লেনের সার্বিক প্রযুক্তি, প্রকৌশল ও উড্ডয়ন সম্পর্কিত জ্ঞানে সমৃদ্ধ, অভিজ্ঞ ও দক্ষ। পাশাপাশি এভিয়েশন ম্যানেজমেন্ট ডিপ্লোমা/ডিগ্রিধারী ব্যাক্তিবর্গ এভিয়েশন-সংশ্লিষ্ট সার্বিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পন্ন করেন। বর্তমানে দেশি-বিদেশি এয়ারলাইন্সে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ও এভিয়েশন ম্যানেজমেন্ট পেশায় নিয়োজিত কর্মচারীবৃন্দ সংগত কারণেই উচ্চতর, আকর্ষনীয় এবং সম্মানজনক পদবী, বেতন ও সুযোগ সুবিধা ভোগ করে থাকেন। চাকরির চাহিদা :এএমই লাইসেন্স এবং এভিয়েশন ম্যানেজমেন্টে ডিপ্লোমা/ডিগ্রিপ্রাপ্তদের শুধু এ দেশেই নয়, বিশ্বজুড়ে রয়েছে চাহিদা। এ পেশায় আমাদের দেশের বিভিন্ন এয়ারলাইন্স যেমন, বিমান বাংলাদেশ, ইউনাইটেড এয়ারওয়েজ, রিজেন্ট এয়ারওয়েজ, নভো এয়ারওয়েজ, ইয়ং ওয়ান ইত্যাদি ছাড়াও এশিয়া মহাদেশের মালয়েশিয়া, থাই এয়ার ও সিঙ্গাপুর এয়ারলাইন্স এবং মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কুয়েত, কাতার, ইত্তেহাদ, এমিরেটস ও গালফ এয়ার এবং ইউরোপ ও আমেরিকার বিভিন্ন এয়ারলাইন্সে এত বেশি চাহিদা যে কোর্স শেষ হওয়ার আগেই ওজেটি করে ভালো চাকরির সুযোগ পাওয়া যায়। বেতন ও সুযোগ-সুবিধা :চাকরির শুরুতেই এসব পেশায় ভালো বেতন অফার করা হয়। বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং ইউরোপ-আমেরিকার এয়ারলাইন্সে অনেক ভালো বেতনে ক্যারিয়ার শুরু করা যায়। তাছাড়া এয়ারলাইন্স পেশায় নিয়োজিতদের পরিবারের সদস্যদের জন্য বিনা ভাড়ায় পৃথিবীর যেকোনো দেশে ভ্রমণের সুযোগও রয়েছে। ৭৯১১৮৩১-২, ০১৭৪৯৩০৬০৯০ নম্বরে এসব পেশা এবং সুযোগ সম্পর্কে আরও তথ্য জানতে পারবেন। কোথায় পড়বেন :বাংলাদেশে এই সেক্টরের জন্য প্রকৌশলী ও বিভিন্ন পেশার কর্মী তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে ইউনাইটেড কলেজ অব এভিয়েশন, সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট। দেশের কারিগরি শিক্ষাবোর্ডের অধিভুক্ত বিশ্ববিদ্যালয় কলেজ। বাইরের অনেক বিশ্ববিদ্যালয়ের কোর্সও এখানে পরিচালনা করা হয়। কোর্সের মেয়াদ :এসএসসি বা ও-লেভেল উত্তীর্ণরা ১৮ মাসের এনডি (ন্যাশনাল ডিপ্লোমা), এইচএসসি বা এ-লেভেল উত্তীর্ণের পর ১৮ মাসের এইচএনডি (হায়ার ন্যাশনাল ডিপ্লোমা) এবং এরপর রয়েছে ১ বছরের টপ-আপ করে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং/বিবিএস ইন এভিয়েশন ম্যানেজমেন্টে ব্যাচেলর ডিগ্রি লাভ করা যায়। সরাসরি এইচএসসি বা এ-লেভেল করে একসাথে ৪ বছর মেয়াদি বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং/বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্ট ডিগ্রি অর্জন করা যায়। বিদেশি বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফারের সুযোগও রয়েছে। বৈশিষ্ট্যসমূহ :ইউনাইটেড কলেজের বিশেষ বৈশিষ্ট্যসমূহের মধ্যে রয়েছে নিজস্ব ক্যাম্পাস ও ছাত্রাবাস, ওয়াই-ফাই জোন ও মাল্টিমিডিয়া ক্লাসরুম, সমৃদ্ধ লাইব্রেরি, বিভিন্ন দেশের অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমণ্ডলী, বিদেশি বিশেষজ্ঞ উপদেষ্টা, ডিসি ১০ বিমানের সিএফ-৬ ইঞ্জিন ও বিমানের যন্ত্রাংশ সমৃদ্ধ ল্যাব প্রভৃতি। যোগাযোগ :বাড়ি-১৬, রোড-৪, সেক্টর-৩, উত্তরা, ঢাকা।