ক্যাপসন নিউজ

নরসিংদীর চিনিশপুরে সম্প্রতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ১৩২তম শাখা উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী ইনভেস্টমেন্ট প্রমোশন এন্ড ফিন্যান্সিং ফ্যাসিলিটি (আইপিএফএফ) প্রকল্পের অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠান হিসাবে লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড বাংলাদেশ ব্যাংকের সাথে একটি মাস্টার ফ্যাসিলিটি চুক্তি সম্পন্ন করেছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এবং প্রজেক্ট ডিরেক্টর মো. আবুল কাশেম এবং লংকাবাংলা ফিন্যান্স-এর ম্যানেজিং ডিরেক্টর মো. নাসির উদ্দীন চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিপত্রে স্বাক্ষর করেন কেন্দ্রীয় অনলাইন ব্যাংকিং চালু করতে রূপালী ব্যাংক সম্প্রতি সোনালী পোলারিস সফটও্যয়ার কোম্পানির সঙ্গে চুক্তি করেছে। এতে স্বাক্ষর করেন রূপালী ব্যাংকের জিএম দেবাশীষ চক্রবর্ত্তী ও সোনালী পোলারিসের সিইও তারেক আফজাল। রূপালী ব্যাংকের চেয়ারম্যান ড. আহমদ আল কবির, এমডি এম. ফরিদ উদ্দিন ও সোনালী ব্যাংকের সিইও প্রদীপ কুমার দত্তসহ অন্যরা উপস্থিত ছিলেন