বিশ্বকাপের মাদক নিরোধী কার্যক্রমে বিদেশী সহায়তা নেবে ব্রাজিল
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৯
ব্রাজিল ২০১৪ বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটি মাদক বিরোধী কার্যক্রমের একটি অংশ পরিচালনার জন্য সুইস কর্তৃপক্ষের সঙ্গে একটি চুক্তি সম্পাদন করেছে।
এই চুক্তির আওতায় লুজান এন্টি ডোপিং ল্যাবরেটরি ১২ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত টুর্ণামেন্ট চলাকালে ক্রীড়াবিদদের জন্য একটি স্বতন্ত্র ব্যক্তিগত প্রোফাইল করা থেকে শুরু করে তাদের রক্তের নমুনা পরীক্ষা এবং বায়োলজিক্যাল পাসপোর্ট তৈরিতে সহায়তা করবে বলে বার্তা সংস্থা সিনহুয়ার রিপোর্টে বলা হয়েছে।
গত জুনে অনুষ্ঠিত কনফেডারেশন কাপ টুর্ণামেন্ট চলাকালেও সুইজারল্যান্ডের এ ল্যাবরেটরি ব্রাজিলের ফুটবল কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে।