কামরাঙ্গীরচরে যুবক নিখোঁজ
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৩
রাজধানীর কামরাঙ্গীর চরের কয়লা ঘাট এলাকা থেকে রুবেল (২৫) নামে এক যুবক রহস্যজনক-ভাবে নিখোঁজ হয়েছে। পরিবারের সদস্যরা দাবি করছেন, কেউ তাকে ধরে নিয়ে গুম করেছে। এ ঘটনায় তার বাবা আবু মিয়া কামরাঙ্গীর চর থানায় জিডি করেছেন।
জিডির অভিযোগে বলা হয়, ১৮ সেপ্টেম্বর রাতে রুবেল ওষুধ কেনার কথা বলে রাত ১০ টার দিকে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ফিরে আসেননি। তার ব্যবহূত মোবাইল ফোনটিও বন্ধ। রুবেল আগে ডেসটিনি’র সঙ্গে জড়িত ছিলেন। রুবেলের বাবা আবু মিয়া অভিযোগ করেছেন, তার ছেলের সঙ্গে কারো শত্রুতা নেই। তার বিরুদ্ধে থানায় কোন মামলা বা জিডি নেই। তার ছেলেকে উদ্ধারের জন্য তিনি পুলিশের সহযোগিতা চেয়েছেন।