চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি

সীতাকুন্ডের টেক্সটাইল মিলে শ্রমিক কর্মচারী সংঘর্ষে আহত ১২

জেলার একটি টেক্সটাইল মিলের প্রশাসনিক কর্মচারীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে গতকাল বুধবার অন্তত ১২ জন আহত হয়েছে।এর আগে দুপুর পর্যন্ত নারী শ্রমিকের নির্যাতন বন্ধ ও চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে মিলের সকল ইউনিটের কার্যক্রম বন্ধ করে শ্রমিকরা বিক্ষোভ করে।এসময় শ্রমিকরা মিলের প্রশাসনিক কয়েকজন কর্মকর্তা প্রত্যাহারেরও দাবী করেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল মিলের দুই কর্মচারীকে চাকরিচ্যুতির নোটিস দেয় কর্তৃপক্ষ। এসময় শ্রমিকরা তাদের চাকরিচ্যুতির কারণ জানতে চাইলে মিলের জিএমসহ কয়েকজন প্রশাসনিক কর্মকর্তা তাদের উপর হামলা চালায়।এ খবর ছড়িয়ে পড়লে মিলের বাকী শ্রমিকরা কাজ বন্ধ করে মিলের ভিতরে বিক্ষোভ করে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা মিলের দুই প্রশাসনিক কর্মকর্তাসহ ৫ জনকে পিটুনি দেয়। পরে সীতাকুন্ড মডেল থানার পুলিশ ও শিল্প পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরবর্তীতে র্যাব-৭ ও অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সীতাকুন্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শ্রমিকরা তাদের বিভিন্ন দাবী নিয়ে আন্দোলন করে। প্রশাসনের কর্মকর্তাদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে তাদের যৌক্তিক দাবী মালিকপক্ষ মেনে নেয়ার আশ্বাস দিলে আন্দোলন থেকে সড়ে দাঁড়ায় শ্রমিকরা।