সিলেটে শাহজালাল (রহঃ) ওরস আজ শুরু

ওলিকুল শিরোমনি হযরত শাহজালাল ইয়েমেনি (রহঃ) এর ৬৯৪ তম পবিত্র ওরস মোবারক আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। কাল শুক্রবার আখেরি মোনাজাতের মাধ্যমে দুইদিনব্যাপী ওরস শেষ হবে। হযরত শাহজালাল (রহঃ) ৭৪৬ হিজরি সনের ১৯ জিলক্বদ ইন্তেকাল করেন। প্রতিবছর তাঁর মৃত্যুবার্ষিকীতে মাজারপ্রাঙ্গণে ওরস অনুষ্ঠিত হয়।