কেরানীগঞ্জ মডেল থানার দক্ষিণ ঢালিকান্দী এলাকায় রাসেদুল ইসলাম সুমনের গরুর খামারের নিখোঁজ রাখাল হযরতের মৃতদেহ শুক্রবার খামারের গোবরের ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
খামার মালিক রাসেদুল ইসলাম সুমন জানান, বৃহস্পতিবার রাতে খামার পাহারার দায়িত্বে ছিলেন রাখাল হযরত (৩০)। রাত তিনটার দিকে হযরতের মোবাইল ফোন বন্ধ পেয়ে বিভিন্ন স্থানে তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পুলিশকে খবর দেন তিনি।
কেরানীগঞ্জ মডেল থানার এসআই আনোয়ার গতকাল সকালে গোবরের ট্যাংক থেকে হযরতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠান। মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের জানান, নিহত হযরত টাঙ্গাইল জেলার আলকদিয়ার বাসিন্দা মৃত কাশেম মিয়ার ছেলে।