হজ্বযাত্রীদের জন্য হোমিও মেডিক্যাল টিমও প্রেরণ করা হোক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪৭
হজ্বযাত্রীদের চিকিত্সা সেবায় এলোপ্যাথিক মেডিক্যাল টিমের পাশাপাশি হোমিও মেডিক্যাল টিমও প্রেরণ করা উচিত। হজ্বযাত্রীদের অনেকেই বিভিন্ন রোগ-শোকে হোমিও চিকিত্সা গ্রহণে অভ্যস্ত। তাই হোমিও মেডিক্যাল টিম প্রেরণ করা অপরিহার্য। হোমিও চিকিত্সা সরকার স্বীকৃত ও জাতীয় স্বাস্থ্যের অন্তর্ভুক্ত এমন কি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO1) কর্তৃক চিকিত্সা হিসাবেও স্বীকৃত। বিষয়টি বিশেষভাবে বিবেচনার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
ডা. এম এ হাসেম
লাকসাম, কুমিল্লা