নোয়াখালীতে মালেক উকিলের পুত্রের বাসায় সন্ত্রাসী হামলা

সাবেক স্পিকার ও আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আব্দুল মালেক উকিলের জ্যেষ্ঠ পুত্র নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মহিউদ্দিন লাতুর মাইজদীর বাসায় মঙ্গলবার রাতে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। তিনি গতকাল বুধবার বিকালে সুধারাম থানায় তার ও পরিবারের নিরাপত্তা চেয়ে জিডি করেন। তিনি অভিযোগ করেছেন, রাত ৮টার দিকে তার সমর্থক কর্মীদের নিয়ে বাসায় মতবিনিময় সভা করছিলেন। এ সময় কয়েকটি মোটরসাইকেল যোগে এসে অজ্ঞাত সন্ত্রাসীরা তার বাসায় ইট-পাটকেল নিক্ষেপ করে এবং লাঠিসোটা দিয়ে মূল গেইটে আঘাত করে। এ ঘটনার আগে তিনি সদর পশ্চিমাঞ্চলে গণসংযোগে যান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ আসন থেকে তিনি দলীয় মনোনয়ন চাইবেন।