গোপালগঞ্জে ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেফতার

গোপালগঞ্জের বেকারী থেকে টাকা আদায় করার সময় মোঃ জাহিদুর রহমান জাহিদ (৪৫) নামে এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে গ্রেফতার করেছে পুলিশ । এ সময় তার কাছ থেকে পুলিশ শিল্প মন্ত্রণালয়ে ট্রেড মার্কের কাগজপত্র, মানবাধিকার সংস্থা ও ক্রাইম ওয়াচের পরিচয়পত্র এবং একটি ব্যাগ উদ্ধার করে। গতকাল বুধবার সন্ধ্যায় গোপালগঞ্জ থানা পুলিশ তাকে বিসিক শিল্প নগরী থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ভুয়া ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুর রহমান জাহিদ ঢাকা জেলার সাভার সদরের মৃত আবুবক্করের ছেলে। গোপালগঞ্জ বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি মোঃ মোশারফ হোসেন জানান, ২/৩ মাস আগে জাহিদুর রহমান নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বিসিক শিল্প নগরীর ভাই ভাই বেকারী , আদর্শ বেকারী , সোনালী বেকারীসহ ১২টি বেকারী থেকে ১২ হাজার টাকা আদায় করে নিয়ে যান। বুধবার আবার টাকা আদায় করতে এলে তাকে পুলিশে ধরিয়ে দেয়া হয়।