খালেদা জিয়ার সঙ্গে ডাচ রাষ্ট্রদূতের বৈঠক

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন নেদারল্যান্ডের রাষ্ট্রদূত গারবেন ডি ইয়ং। বিএনপি চেয়ারপার্সনের গুলশানস্থ কার্যালয়ে গতকাল বুধবার রাতে ঘণ্টাব্যাপী বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, তত্ত্বাবধায়ক সরকার ইস্যু এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে ডাচ রাষ্ট্রদূতের সঙ্গে খালেদা জিয়ার আলোচনা হয় বলে জানা গেছে।