আজকের রাশিফল
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ১৭:৩২
২৭ সেপ্টেম্বর, ২০১৩ খ্রিস্টাব্দ, শুক্রবার
আজ ১২ আশ্বিন ১৪২০ বঙ্গাব্দ এবং ২০ জিলক্বদ, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ তুলা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৫৯ মিনিটে এবং সূর্যাস্ত ৫-৫৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৯। আপনার উপর প্রভাবকারী গ্রহ শুক্র ও মঙ্গল। আপনার শুভসংখ্যা ৭ ও ৯। শুভবার শুক্র ও মঙ্গলবার। শুভরত্ন :হীরা ও প্রবাল।
প্রকৃতিগতভাবে আপনি:আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। তবে আপনার সব কিছুর মধ্যে একটা বৈপরীত্য থাকতে পারে। পরস্পর বিরোধী কিছু গুণের কারণে হয়ে উঠতে পারেন দুর্বোধ্য। সদিচ্ছা থাকা সত্ত্বেও স্পষ্টবাদিতা আপনার নিকটজনেরও মনক্ষুণ্ন্নের কারণ হতে পারে। আপনি কর্তৃত্বপরায়ন, কৌশল ও ডিপ্লোম্যাসী অবলম্বন করলে আপনার সাথে অন্যরা পেরে উঠতে পারবে না। আপনাকে বুঝতে শিখতে হবে, ধৈর্যশীল হতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: মোজাদ্দেদে আলফেসানী, সতীনাথ ভাদুরী, উপস্থাপক মুহাম্মদ আনিসুল হক, রসায়নবিদ হারমেন ক্লভ, ঔপন্যাসিক গ্রেজিয়া ডেলডা।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল\ মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। সন্তানের কোনো সমস্যায় উদ্বিগ্ন হতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনায় অধিকতর মনোযোগী হওয়ার চেষ্টা করুন। সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে\ বিশ্বস্ত কেউ আজ আপনাকে ঠকাতে পারে। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। কোনো সংবাদে বিচলিত বোধ করবেন। ব্যস্ততা বৃদ্ধি পাবে। ব্যবসায়িক দিক ভালো যাবে।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ কর্মহীনদের কর্মসংস্থান প্রচেষ্টা জোরদার করুন। সাফল্য সম্ভাবনা আছে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। আপনার নিজের শরীর ভালো যাবে না। পেটের পীড়ায় ভুগতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই\ অসমাপ্ত কাজ শেষ করার চেষ্টা করুন। অন্যথায় কাজ অসমাপ্তই থেকে যাবে। আর্থিক পরিস্থিতি খুব একটা ভালো যাবে না। ব্যয় সংকোচের চেষ্টা করুন। পারিবারিক কলহে নির্লিপ্ত থাকতে পারলে ভালো করবেন। বিকেলের দিকে সামগ্রিক পরিস্থিতি কিছুটা ভালোর দিকে যাবে।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। বাড়ীতে কারো অসুস্থতায় দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। অসম্পূর্ণ কাজ শেষ করার চেষ্টা করুন। পাওনা টাকা আদায়ের চেষ্টা কিছুটা ফলপ্রসূ হতে পারে। কাজকর্মে কোনো বন্ধর সহযোগিতা পাবেন। কেউ আজ আপনাকে ভুল বুঝতে পারেন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। ঝগড়া-বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। প্রাপ্ত সযোগ কাজে লাগাতে পারলে ভারো করবেন। আজ সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। নজের উপর আস্থা রাখার চেষ্টা করুন। রোমান্স ও বিনোদন শুভ।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ সম্পত্তি সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। শেষ পর্যন্ত সামনে উঠতে পারবেন। ভাই-বোন বা কোনো আত্মীয়ের সহযোগিতা পাবেন। কাজকর্মে ধৈর্য বজায় রাখুন। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ পাওনা টাকা আদায়ের চেষ্টা ফলপ্রসূ হতে পারে। সঞ্চয়ের ইচ্ছা অপূর্ণ থাকার আশঙ্কা আছে। আইনী সমস্যার সমাধান হতে পারে। যৌথ ও অংশিদারী ব্যবসায় অগ্রগতি হতে পারে। কাজকর্মে বিপরীত লিঙ্গের কারো সহযোগিতা পাবেন। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ কর্মপরিবেশ অনুকূল থাকবে। চাকরিজীবীদের জন্য দিন শুভ সম্ভাবনাময়। কর্মক্ষেত্রে কোনো ধরনের উন্নতির সুযোগ সৃষ্টি হতে পারে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। শরীর ভালো থাকবে না। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধির আশঙ্কা আছে।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ পারিবারিক কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। শ্বশুর পক্ষের কোনো আত্মীয়ের জন্য ব্যস্ত থাকবেন। কাউকে বেশি বিশ্বাস করা ঠিক হবে না। প্রতারিত হওয়ার আশঙ্কা আছে। কাজকর্মে মন বসানো কঠিন হবে। বিনোদন শুভ।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ শরীর ভালো যাবে না। গলায় বা মুখে কোনো সমস্যা দেখা দিতে পারে। রাজনীতিবিদদের সতর্ক থাকতে পারে। কোনো ব্যক্তি বা বস্তুকে নিজেকে বিতর্কিত করে তুলতে পারেন। প্রতিপক্ষ সুযোগ নিতে চেষ্টা করবে। পত্র যোগাযোগ শুভ।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। জনসংযোগ বৃদ্ধি পাবে। ব্যস্ততা বৃদ্ধি সম্ভাবনা আছে। প্রতিপক্ষের সমালোচনায় সংযত হতে পারলে ভালো করবেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।