হজ্ব প্রসঙ্গে দু’টি কথা
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ১৭:৫৩
প্রত্যেক জীবই মরণশীল। এই কথাটি সকল মানুষের জন্যও প্রযোজ্য। পৃথিবীতে কিছু মানুষ রয়েছেন বা থাকেন যারা কখনও মিথ্যা কথা বলেন না বরং যতটুকু সম্ভব অন্য মানুষের উপকার করেন। উঁনারাই পৃথিবীতে অনেক দেশে বা জায়গায় আউলিয়া বা ওলি বলে পরিচিত হন এবং মৃত্যুর পর উঁনারাই বেহেশতবাসী হন বা হবেন। আমাদের ধারনা যারা পরকালে বেহেশতবাসী হতে চান তাঁরা জীবনে অন্তত: একবার আল্লাহর তৈরী পৃথিবীর প্রথম ঘর কাবা শরীফে যান। সেখানে গিয়ে তারা কাবা ঘর তোয়াফ, হাজরে আসওয়াদ স্পর্শ, চুমু করে বলেন- “হে আল্লাহ আপনি একমাত্র ক্ষমাশীল এবং
আমার বা আমাদের সকল প্রকার দোষত্রুটি ক্ষমা করুন এবং আমার বা আমাদের বর্তমান ও ভবিষ্যত্ জীবন অত্যন্ত কার্যকর ও ফলপ্রসু করে নিন। সমস্ত প্রসংশা শুধু আপনারই জন্য। আমার বা আমাদের কোন দোষত্রুটি থাকলে তা আপনি নিজ গুণে ক্ষমা করুন। আমরা সবাই আপনার নিকট ক্ষমা প্রার্থী ও আত্মসমর্পিত। হজ্বব্রত পালনকারী সবাই মদিনাতেও যান এবং হযরত মুহাম্মদ (স.) এর রওযা মোবারক জিয়ারত করেন। সেখানে কয়েক দিন থেকে রাসূল (স.) এর সাফায়ত ও মহান আল্লাহ্র করুনা প্রাপ্তির জন্য প্রাণঢালা প্রার্থনা ও মোনাজাত করেন। আমাদের জীবন সম্বন্ধে আমরা তেমন কিছুই জানিনা, শুধু আল্লাহ্র কুরআন এবং রাসূল (স.) হাদিসের মাধ্যমে কিছু জ্ঞান প্রাপ্ত হই। মহান আল্লাহ্র করুণা সবার উপর বর্ষিত হউক। হজ্বযাত্রীদের সকল কল্যাণকর কামনা বাসনা পূর্ণ হোক।
—লেখক : সাবেক প্রিন্সিপাল, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ