মাইক্রোসফটের পার্টনার নাইট অনুষ্ঠিত

সম্প্রতি মাইক্রোসফট বাংলাদেশ সফলভাবে বার্ষিক পার্টনার কিকঅফ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদ্বোধন করেছে। গত বছরের সেরা পারফরমার ও সেবাদানকারীদের স্বীকৃতি দিতেই এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের তথ্যপ্রযুক্তির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই আয়োজনে মাইক্রোসফট সারফেস, নকিয়া লুমিয়া স্মার্টফোনসহ বিভিন্ন প্রযুক্তি পণ্য প্রদর্শন করা হয়। সেই সাথে মনোমুগ্ধকর বিভিন্ন আয়োজনও ছিল।