‘ওয়াশিংটনে নেভি ইয়ার্ডে হামলাকারী মানসিকভাবে অসুস্থ ছিলেন’
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২০:২২
গত বুধবার এফবিআইয়ের তদন্তকারী দল জানিয়েছে ওয়াশিংটনে নেভি ইয়ার্ডে হামলাকারী যুবক অ্যারন অ্যালেক্সিস (৩৪) মানসিকভাবে অসুস্থ এবং তিনি হামলার সময় মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন। গত সোমবার তার গুলিতে সেখানে ১২ জন নিহত এবং ৪ জন আহত হয়েছে। এফবিআ্ইয়ের ওয়াশিংটন অফিসের প্রধান ভেলেরি পারলেভ এক সংবাদ সন্মেলনে বলেন, অ্যালেক্সিস একাই হামলা করেছিল এবং এমন কোন প্রমাণ পাওয়া যায়নি নির্দিষ্ট কাউকে লক্ষ্য করে সে হামলা করেছিল। অ্যালেক্সিস বিশ্বাস করতেন বিদ্যুত্-চুম্বকীয় তরঙ্গের দ্বারা কেউ তাকে নিয়ন্ত্রণ করছে।