শখের নাচের শিক্ষক আনজাম মাসুদ!

নির্মাতাকে তার কাজের জন্য শিল্পীকে সব কিছুই দেখিয়ে দিতে হয়। আর সেই কাজটিই যেন করলেন নির্মাতা আনজাম মাসুদ। দীর্ঘদিন ধরেই পর্দার আড়ালেই বিজ্ঞাপন নির্মাণেই টানা ব্যস্ততার ফিরিস্তি তার। সেই ধারাবাহিকতায় সম্প্রতি একটি জুয়েলারির বিজ্ঞাপন তৈরি করলেন তিনি। সেই বিজ্ঞাপনের শুটিংয়ে পুরোপুরি নাচের গ্রুপ নিয়েই শুটিং করলেন তিনি। প্রধান মডেল হিসেবে কাজ করেছেন শখ। ঢাকার কোক স্টুডিওতে বিশাল ও ব্যয়বহুল সেট নির্মাণ করে এলেক্সা ক্যামেরায় চিত্রগ্রহণ করা হয় বিজ্ঞাপন চিত্রটির। জিংগেল বেইজ এই বিজ্ঞাপনচিত্রের জিংগেলের কথা লিখেছেন জনি হক, কণ্ঠ দিয়েছেন নির্ঝর, কম্পোজিশন করেছেন পংকজ। রামিমের নজরকাড়া কস্টিউম ডিজাইনে কোরিওগ্রাফি করেছেন জাতীয় চলচিত্র পুরস্কার প্রাপ্ত কোরিওগ্রাফার তানজিল। চিত্রগ্রহণে আলীম এবাদ, রূপসজ্জায় ছিলেন মনির। আসছে ঈদ থেকে বিজ্ঞাপনটি বিভিন্ন চ্যানেলে প্রচার শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা আনজাম মাসুদ।