আমিরের সঙ্গে দীর্ঘতম চুম্বনে আনুশকার ‘না’

মাত্র কিছুদিন আগেই পরিচালক জানান, আমির খান এবং আনুশকা শর্মা ‘পিকে’ ছবিতে যেই চুম্বন দৃশ্যটি করতে যাচ্ছেন তা বলিউডের ইতিহাসের দীর্ঘতম চুম্বন দৃশ্য হবে। সবকিছু ঠিকঠাকই চলছিল, হঠাত্ করেই এই দীর্ঘতম চুম্বন দৃশ্য করতে অসম্মতি জানালেন আনুশকা শর্মা। তিনি বলেন, ‘গল্পের প্রয়োজনে আমাকে যত বড় চুম্বন দৃশ্যই করতে হোক না কেন, এতে কোনো আপত্তি নেই। কিন্তু, শুধুমাত্র রেকর্ড সৃষ্টির জন্য এত বড় চুম্বন দৃশ্যে অংশ নেওয়াটা আমার কাছে খুব একটা যৌক্তিক মনে হয় না। তাই এই চুম্বন দৃশ্য কোনো রেকর্ড ভাঙছে না।’