ফেনীতে ভুয়া চিকিত্সকের
২ মাসের কারাদণ্ড
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:০৭
ফেনীতে ভ্রাম্যমাণ আদালত বুধবার রাশেদ উদ্দিন (৩০) নামে এক ভুয়া চিকিত্সককে দুই মাসের কারাদণ্ড প্রদান করেছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী বিচারক সুবর্ণা সরকার জানান, বুধবার শহরের ট্রাংক রোডে জাহানারা মেডিক্যাল হল নামে একটি ওষুধের দোকানে গিয়ে তিনি রাশেদ উদ্দিন নামে এক ব্যক্তিকে নামের আগে ডা. লিখে রোগী দেখা অবস্থায় দেখতে পান। তার নামের আগে চিকিত্সক লেখার জন্য কোন সনদপত্র আছে কি না জানতে চাইলে তিনি প্রয়োজনীয় কোন কাগজপত্র দেখাতে পারেননি।