ফুটবলার তপনকে
বাঁচাতে এগিয়ে
আসুন
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:০৮
মাঠ কাঁপানো ফুটবলার তপন কুমার বিশ্বাস ওরফে বাবু বিশ্বাসকে (৫৩) বাঁচাতে প্রায়োজন ৫ লাখ টাকা। ষ্ট্রোকে আক্রান্ত হয়ে বাবু বিশ্বাস এখন শয্যাশায়ী । চিকিত্সকরা তাকে সিঙ্গাপুর অথবা ভরতে উন্নত চিকিত্সার পরামর্শ দিয়েছেন। তার চিকিত্সা করাতে পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছে। গোপালগঞ্জের প্রাক্তন খেলোয়াড়, ক্রীড়া সংগঠকসহ ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িতরা বাবু বিশ্বাসের চিকিত্সায় সহায়তা দিয়েছেন। তারপরও তিনি সুস্থ হয়ে ওঠেননি।
গোপালগঞ্জ জেলা ফুটবল এসোশিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মানি জানান, বঙ্গবন্ধুকে হত্যার পর কেউ শেখ রাসেল ক্রীড়া চক্র গঠনের সাহস করতে পারেননি। কিন্তু বাবু বিশ্বাস ১৯৭৭ সালে গোপালগঞ্জের কৃতী ফুটবলারদের সমন্বয়ে শেখ রাসেল ক্রীড়া চক্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখেন।
সাহায্য পাঠাবার ঠিকানা: তপন কুমার বিশ্বাস বাবু , সঞ্চয়ী হিসাব নং ৩৪০৩৪১৯৪, সোনালী ব্যাংক, ডিসি কমপ্লেক্স শাখা, গোপালগঞ্জ ।