গাংনীতে স্ত্রী ধর্ষণের বিচার চাওয়ায় স্বামীকে হত্যা!

মেহেরপুরের গাংনী উপজেলার কুঞ্জনগর হুদাপাড়া গ্রামের একটি আখ ক্ষেত থেকে বুধবার জিয়ারুল ইসলাম (২৩) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ লাশ মেহেরপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এর আগে গত ২৩ সেপ্টেম্বর রাতে নিহত জিয়ারুলের স্ত্রীকে একই গ্রামের মুনছুর আলী ধর্ষণ করে। গত মঙ্গলবার সন্ধ্যায় শালিস বৈঠকে ধর্ষকের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। স্থানীয় ষোলটাকা ইউনিয়নের মেম্বার আব্দুল গনি জানান, নিহতের সংসার টিকাতেই শালিস করে এ রায় দেয়া হয়েছিল। কিন্তু এক পর্যায়ে শালিস অমান্য করে মুনছুর আলী ও তার লোকজন হুমকি দিয়ে চলে আসেন। নিহত জিয়ার পিতা আব্দুর রহমান অভিযোগ করে বলেন, ধর্ষণের বিচার চাওয়ায় আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে ফেলে রেখেছে ধর্ষক ও তার লোকজন।