চিকিত্সার্থ সাহায্যের
আবেদন
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:১০
ভারতেশ্বরী হোমসের সাবেক ছাত্রী লিপিকা ঘোষের দু’টি কিডনি বিকল হয়ে গেছে। সংশ্লিষ্ট চিকিত্সকরা তার কিডনি সংযোজনের পরামর্শ দিয়েছেন। কিন্তু এতে অনেক টাকার প্রয়োজন। ইতিমধ্যে তার চিকিত্সার খরচ মেটাতে গিয়ে পরিবারটি নি:স্ব হয়ে পড়েছে। ফলে এত টাকা যোগাড় করা তার দরিদ্র পরিবারের পক্ষে সম্ভব নয়। তাই তার পরিবার সমাজের দানশীল ও বিত্তবান ব্যক্তিদের নিকট আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে। সাহায্য পাঠাবার ঠিকানা: কল্যাণী ঘোষ, হোস্টেল স্টাফ, ভারতেশ্বরী হোমস, মির্জাপুর, টাঙ্গাইল। হিসাব নং-১৯৯২১০১০০০১৯০৭, প্রাইম ব্যাংক লি:, মির্জাপুর শাখা, মির্জাপুর, টাঙ্গাইল।