চুক্তি ছাড়াই শেষ সরকার ও বিরোধী দলের আলোচনা

ব্রেক্সিট ইস্যুতে কোনো চুক্তি ছাড়াই প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে বিরোধী লেবার পার্টির আলোচনা শেষ হয়েছে। বিরোধী দলের নেতা জেরেমে করবিন বলেছেন, তারা যতেটা সম্ভব আলোচনা করেছেন। তিনি সরকারি দলের ওপর দোষ চাপিয়ে বলেন, সরকার দুর্বলতা প্রকাশ করছে এবং অস্থিতিশীলতা সৃষ্টি করছে। তবে প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, বিরোধী দলের মধ্যেই আরেকটি গণভোট নিয়ে মতবিরোধ আছে। এজন্যই আলোচনা শেষ পর্যন্ত চুক্তিতে গড়ায়নি। তিনি বলেছেন, এমপিদের সামনে নতুন বিকল্প উপস্থাপন করা হবে। এর মাধ্যমে এমপিদের সমর্থন ব্রেক্সিটের প্রতি বাড়বে বলে মনে হয়। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভরাদকার আলোচনা ব্যর্থ হওয়াকে ‘বিপজ্জনক’ বলে আখ্যায়িত করেছেন। -বিবিসি