নিউজিল্যান্ড সিরিজের প্রাথমিক স্কোয়াড চূড়ান্ত
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩১
স্পোর্টস রিপোর্টার \ বড় কোন চমক ছাড়াই আসন্ন বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের জন্য বাংলাদেশ দলের ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়েছে। আর মূল সিরিজ শুরুর আগে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে আগামী চার থেকে ছয় তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। সেই ম্যাচের জন্যও ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। আগামী ১ অক্টোবর থেকে মিরপুরের ‘হোম অব ক্রিকেট’-এ শুরু হচ্ছে খেলোয়াড়দের অনুশীলন ক্যাম্প।
প্রাথমিক স্কোয়াড:
মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাসির হোসেন, মোহাম্মদ ইলিয়াস সানি, জিয়াউর রহমান, মাশরাফি বিন মুর্তজা, জহুরুল ইসলাম, শফিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, নাঈম ইসলাম, সোহাগ গাজী, রুবেল হোসেন, মমিনুল হক, শামসুর রহমান শুভ, মার্শাল আইয়ুব, রবিউল ইসলাম, ফরহাদ রেজা, মেহরাব হোসেন জুনিয়র, সাজিদুল ইসলাম, আল আমিন, এনামুল হক জুনিয়র, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুক্তার আলী, নূর হোসেন।
তিনদিনের ম্যাচের স্কোয়াড:
মাহমুদুল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, জিয়াউর রহমান, জহুরুল ইসলাম, নাঈম ইসলাম, মমিনুল ইসলাম, শামসুর রহমান শুভ, মার্শাল আইয়ুব, ফরহাদ রেজা, মেহরাব হোসেন জুনিয়র, সাজিদুল ইসলাম, সৌম্য সরকার, মুক্তার আলী, নূর হোসেন।