ক্রিকেট অপারেশন্স ম্যানেজার হলেন সাব্বির খান

২০১০ সাল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্সের সহকারী ব্যবস্থাপক হিসেবে কাজ করেছেন সাবেক ক্রিকেটার সাব্বির খান। এই বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে জানুয়ারিতে তার পদত্যাগপত্র গ্রহণ করে বিসিবি। ক্রিকেট অপারেশন্সে আবারও ফিরছেন সাব্বির খান, ফিরছেন প্রধান ব্যবস্থাপক হয়ে। গতকাল বৃহস্পতিবার বিসিবি’র জরুরী বৈঠকে দীর্ঘকাল খালি থাকা এই পদে নিয়োগ দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া বিসিবি’র নিরাপত্তা বিভাগের প্রধানের দায়িত্ব পাচ্ছেন মেজর (অব:) হুসেইন ঈমাম।