জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল
মনোহরদী ও শিবপুর ফাইনাল কাল
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৩
মনোহরদী ও শিবপুর উপজেলা দল আগামীকাল শনিবার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনালে একে অপরের মোকাবেলা করবে।
নরসিংদীর মোছলেহ উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মনোহরদী উপজেলা দল ১-০ গোলে রায়পুরা উপজেলা দলকে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়। শিবপুর উপজেলা আগেরদিন প্রথম সেমিফাইনালে জিতে শিরোপা লড়াইয়ে যোগ দিয়েছিল।
কালকের এ খেলায় দ্বিতীয়ার্ধের ২০ মিনিটে বিজয়ী দলের পক্ষে সেন্টু একমাত্র গোলটি করেন। বিদেশি খেলোয়াড় নিয়ে গড়া দল দুটির মধ্যকার উত্তেজনাপূর্ণ ও আকর্ষণীয় এ খেলাটি দেখতে এদিন স্টেডিয়ামের গ্যালারিতে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে। খেলা পরিচালনা করেন এম.জেড.এফ নাহিদ আল হাসান।