ধানমন্ডিতে বনসাই প্রদর্শনী শুরু

ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে বৃহস্পতিবার শুরু হয়েছে জীবন্ত ভাস্কর্য বনসাইয়ের প্রদর্শনী। রেডিয়েন্ট বনসাই সোসাইটির আয়োজনে তিন দিনব্যাপী এ প্রদর্শনীটির উদ্বোধন করেন প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোসাইটির সভাপতি গুলশান নাসরীন চৌধুরী, ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু প্রমুখ। প্রদর্শনীতে নানান ধরন ও বৈশিষ্ট্যের প্রায় একশ প্রজাতির বনসাই উপস্থাপিত হয়েছে। এর মধ্যে রয়েছে দেশি গাছ বট, পাকুড়, কদবেল, করবী, তেঁতুল, রঙ্গন, বাগানবিলাস, যজ্ঞডুমুর, করমচা, কামিনী, অর্জুন; তেমনি রয়েছে ফুকেন, মালফুজিয়া, চাইনিজ বট, ইপিলইপিল, থাইকানসহ বিভিন্ন বিদেশি প্রজাতির গাছ। এগুলোর মূল্য ৩শ’ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত। এদের মধ্যে সবচেয়ে পুরোনো বনসাইটির বয়স ৫০ বছরেও বেশি। প্রতিদিন সকাল ১০টা - রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে। ২৮ সেপ্টেম্বর বনসাইয়ের এই প্রর্দশনী শেষ হবে।