তীব্র ঝড়ে ঢাকার ফ্লাইট চলে গেল চট্টগ্রামে

তীব্র কালবৈশাখী ঝড়ের কারণে দুটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে চট্টগ্রামে অবতরণ করেছে। ফ্লাইট দুটি হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ও ইউএস-বাংলার একটি ফ্লাইট। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র কালবৈশাখী ঝড়ের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর এলাকায় বাতাসের গতি ছিল ঘণ্টায় ৯৩ কিলোমিটার। সে কারণে ফ্লাইট দুটি ঢাকায় অবতরণ করতে পারেনি।