সিপিবি-বাসদের জাতীয় সমাবেশ ২৬ অক্টোবর

অবাধ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে আগামী ২৬ অক্টোবর, বেলা ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবি-বাসদ জাতীয় সমাবেশ করতে যাচ্ছে। এ উপলক্ষে বৃহস্পতিবার এক বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, বর্তমান মহাজোট সরকারের মেয়াদ প্রায় শেষ। আসন্ন জাতীয় নির্বাচন কোন সরকারের অধীনে অনুষ্ঠিত হবে তা নিয়ে দুই জোটের দ্বন্দ্বে পিষ্ট হচ্ছে দেশের জনগণ। কিন্তু নির্বাচন যার অধীনেই হোক না কেন সুষ্ঠু নির্বাচনের অন্য শর্তগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই।