তারেক-মামুনের অর্থ
পাচার মামলা ঃ আদালত
স্থানান্তর হবে না
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৯
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগে দায়েরকৃত মামলা অন্য আদালতে স্থানান্তরের জন্য করা আবেদন নিষ্পত্তি করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। এ আদেশের ফলে যে আদালতে মামলাটি বিচারাধীন ছিলো সেই আদালতে বিচার কাজ চলবে বলে জানিয়েছেন আইনজীবীরা। প্রসঙ্গত ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতে এ মামলা বিচারাধীন।