চেহলাম
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:১১
রফিক আলী ভুঁইয়া (বাচ্চু)
সাবেক কমিশনার ও খিলগাঁও থানা মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মুক্তিযোদ্ধা রফিক আলী ভুঁইয়া (বাচ্চু) গত ২১ আগস্ট মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। এ উপলক্ষে আজ বিকাল ৩.৩০টায় খিলগাঁও মডেল হাই স্কুলে স্মরণ সভা ও দোয়া মাহফিলেন আয়োজন করা হয়েছে।
মাসরুর শারার আজম
বিজিএমইএ’র পরিচালক মো. মশিউল আলম (সজল)-এর একমাত্র ছেলে মাসরুর শারার আজম গত ২৯ আগস্ট হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কানাডার টরেন্টোতে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। এ উপলক্ষে আজ বাদ আসর মহাখালী ডিওএইচএস জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।