উজিরপুরে বিদ্যালয়ের
আঙ্গিনায় সবজি চাষ
বানারীপাড়া ও উজিরপুর (বরিশাল) সংবাদদাতা
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ১৭:১৭
বরিশালের উজিরপুরে ইউএসএআইডি’র হর্টিকালচার প্রকল্পের অর্থায়নে ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের সহযোগিতায় বিদ্যালয়ের আঙ্গিনায় সবজি চাষ ও পুষ্টি জ্ঞান প্রসারে অভিভাবক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১২টায় ইচলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচীর আঞ্চলিক ব্যবস্থাপক নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উজিরপুর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলমগীর বিশ্বাস ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খোন্দকার মজিবুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সিআইএফসি জেলা ফিল্ড কো-অর্ডিনেটর মহিদুল হাসান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল আজিজ আকন, ইচলাদী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা পারভীন, সদস্য আশরাফ খান বাবুল, মোস্তফা কামাল, ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচীর এরিয়া ম্যানেজার আবুল কাসেম, ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচীর কৃষিবিদ মোঃ শাহিন উল্লাহ, শাখা ব্যবস্থাপক মোঃ মোনায়েম খান, ব্র্যাক ওয়াশ কর্মসূচীর ম্যানেজার মিজানুর রহমান, আইন সহায়তা কর্মকর্তা ফারুক মুন্সি, সামাজিক উন্নয়ন কর্মকর্তা নার্গিস আক্তার, এসসিডিপি কর্মসূচীর ব্যবস্থাপক জালাল উদ্দিন, এএফসিসিআইপি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। অনুষ্ঠানে কমলা ও আঁশযুক্ত মিষ্টি আলুসহ বিভিন্ন সবজির বীজ বিতরণ করা হয়।