হোসেনপুরে অপরাধ দমন সমাবেশ

কিশোরগঞ্জে হোসেনপুর নতুন বাজার কেন্দ্রীয় ঈদগা মাঠে বুধবার রাতে অপরাধ দমন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এলাকার কাইছমা,পদুরগাতী ধূলিহর ও পাইপরশ পাড়া মহল্লায় চলমান সংঘর্ষ বিরোধ ও নতুন বাজারের দোকানপাট ভাংচুরের ঘটনায় জনসাধারণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত কল্পে অপরাধ সমাবেশের আয়োজন করা হয়। পৌর মেয়র মুহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন হোসেনপুর সার্কেলের এএসপি মোহাম্মদ আনোয়ারুল হক, ওসি মীর মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.আয়ুব আলী, সহ-সভাপতি জহিরুল ইসলাম নূরু মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন ফরিদ, পৌর কমিশনার মো. দ্বীন ইসলাম, ব্যবসায়ী নেতা মো. আকবর হোসেন প্রমুখ।