পীরগঞ্জে নারীর অগ্রযাত্রা শীর্ষক সংলাপ
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ১৭:১৯
বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ‘নারীর অগ্রযাত্রা, ধর্মীয় বিধান ও আচার-অনুষ্ঠান বাধা নয়-পরিপূরক’ শীর্ষক দিনব্যাপী উন্মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ‘মডারেটর’ হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মুকেশ কুমার বিশ্বাস, পীরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার শাব্বীর আহমদ, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমদাদুল হক ও উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী। প্যানেলিস্ট ছিলেন পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রহমান, পীরডাঙ্গী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল্লাহ ও বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালিমা খাতুন।