মাগুরায় কৃষি সেবা ও সহায়ক আলোচনা
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ১৭:১৯
কৃষি সেবা ও সহায়ক নীতিমালার উন্নতি সাধনে মাগুরা জেলা পর্যায়ে ডায়ালগ রবিবার (১৫ সেপ্টেম্বর) শহীদ সৈয়দ আতর আলী গণ-গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। “নির্ধারিত জেলাসমূহে সরকারি সেবা প্রতিষ্ঠানের দায়বদ্ধতা ত্বরান্বিতকরণ শীর্ষক” প্রকল্পের আওতায় ইউএস এইড, এইউকে এইড এর অর্থায়নে দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় ওয়েব ফাউন্ডেশন, গভর্নেন্স কোয়ালিশনের সদস্য সংস্থা রোভা ফাউন্ডেশন ও ডিস্ট্রিক পলিশি ফোরাম মাগুরার যৌথ উদ্যোগে এ ডায়ালগের আয়োজন করা হয়।