পুষ্টি জ্ঞান প্রসারে প্রশিকার অভিভাবক দিবস

পুষ্টি জ্ঞান প্রসারে বিদ্যালয় আঙ্গিনায় শাক-সবজি ও কমলা শাঁসযুক্ত মিষ্টি আলুর উপাদান সম্পর্কে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে স্কুল শিক্ষার্থীদের “অভিভাবক দিবস” অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরে । ইউএসএইড এর অর্থায়নে আন্তর্জাতিক আলু গবেষণা কেন্দ্র ও এশিয়ান ভেজিট্যাবল রিসার্স ডেভলপমেন্ট সেন্টারের উদ্ভাবিত প্রকল্পটি উদ্বুদ্ধকরণে অভিভাবক দিবস অনুষ্ঠান আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকা মানবিক কেন্দ্র । সমপ্রতি জেলার সদর উপজেলার গেরদা ইউনিয়নের হাবিলী দয়ারামপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে অভিভাবক দিবসে প্রধান অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.কামরুজ্জামান।